Lucknow Shocker: স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের, ৩ মাসের শিশুকন্যাকে খুন করে ধৃত মদ্যপ ব্যক্তি

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

স্ত্রীর (Wife) সঙ্গে ঝগড়ার (fight) জেরে নিজেদের তিন মাসের শিশুকন্যাকে (daughter) খুন (kill) করল এক মদ্যপ ব্যক্তি। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar pradesh) লখনউতে (Lucknow)। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে মামলা শুরু করেছে পুলিশ।

এপ্রসঙ্গে পাড়া থানার স্টেশন হাউস অফিসার শ্রীকান্ত রাই বলেন, "অভিযুক্ত ব্যক্তির নাম সৌরভ গৌতম। তার স্ত্রী ২৪ বছরের মমতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এবং ৩২৩ ধারায় মামলা করা হয়েছিল। পরে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।" আরও পড়ুন: Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার মুম্বইয়ের প্রাক্তন মেয়র

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement