Loksabha Election 2024: গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন পত্র জমা দিলেন অমিত শাহ
শুক্রবার মনোনয়ন পত্র জমা দিলেন অমিত শাহ (Amit Shah)। শুক্রবার গুজরাটের (Gujarat) গান্ধীনগর (Gandhinagar) থেকে মনোনয়ন পত্র জমা দেন অমিত শাহ। দেশের বিভিন্ন রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রথম দফা চলছে, সেই সময় গুজরাটের গান্ধীনগর থেকে মনোনয়ন পত্র জমা দেন বিজেপির এই প্রথম সারির নেতা। যে আসন থেকে অটল বিহারী বাজপায়ী, এল কে আডবাণীর মত নেতাদের উপহার দিয়েছে, সেখানে মনোনয়ন জমা দেওয়া তাঁর কাছে গর্বের মুহূর্ত বলেও মন্তব্য করেন শাহ। প্রসঙ্গত, গত ৩০ বছর ধরে গান্ধীনগরের সাংসদ হিসেবে নির্বাচিত হচ্ছেন বিজেপির এই প্রথম সারির নেতা। এবারও তার অন্যথা হয়নি। শুক্রবার ১২.৩৯ মিনিটে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে নিজের মনোনয়ন পত্র জমা দেন বিজেপি নেতা।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'দুই রাজপুত্র আমাদের বিশ্বাসে আঘাত করছেন', রাহুল, অখিলেশকে আক্রমণ মোদীর
দেখুন ট্যুইট...
Amit Shah filed his nomination from Gandhinagar on Friday and recalled his journey from being a booth karyakarta to a Member of Parliament.
Read more: https://t.co/YQrfaLZ6Ox#AmitShah #Gandhinagar #ITCard pic.twitter.com/LyG0Hadae2
— IndiaToday (@IndiaToday) April 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 19, 2024 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

