Lok Sabha Election 2024: সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত ভোটের হার ২৬.৩ শতাংশ, বাংলাকে টপকাল হিমাচল প্রদেশ

আজ অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। আবহাওয়ার কারণে সকাল থেকেই ভিন্ন রাজ্যে ভিন্ন সুর ভোটারদের মধ্যে। আগের দফার রেশ ধরে ভোটের হার এখনও কম বিভিন্ন রাজ্যে।

আজ অষ্টদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। আবহাওয়ার কারণে সকাল থেকেই ভিন্ন রাজ্যে ভিন্ন সুর ভোটারদের মধ্যে। আগের দফার রেশ ধরে ভোটের হার এখনও কম বিভিন্ন রাজ্যে। গত ৬ দফায় ভোটের হারে পশ্চিমবঙ্গ এগিয়ে থাকলেও, শেষ দফায় ভোটের হারে এগিয়ে হিমাচল প্রদেশ।

সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ২৬.৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে, ৩১.৯২ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ২৯.৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৮.১০ শতাংশ ও উত্তর প্রদেশে ২৮.০২ শতাংশ ভোট পড়েছে। বিহারে ২৪.২৫ শতাংশ, চণ্ডীগড়ে ২৫.০৩ শতাংশ, ওড়িশা ২২.৬৪ শতাংশ, পাঞ্জাবে ভোটের হার ২৩.৯১ শতাংশ ভোট পড়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement