Land For Job Scam: 'রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপির কুৎসা', জমি দুর্নীতি মামলায় জামিন পেয়ে দাবি লালু-পুত্র তেজস্বীর

Tejashwi Yadav (Photo Credit: ANI/X)

জামিন পেলেন লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। আরজেডি প্রধানের সঙ্গে লালুর দুই পুত্র তেজ প্রতাপ এবং তেজস্বী যাদবেরও (Tejashwi Yadav ) জামিন মঞ্জুর করা হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের তরফে সোমবার লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব এবং তেজ প্রতাপ যাদবের জামিন মঞ্জুর করা হয়। জামিন পাওয়ার পর তেজস্বী যাদব বলেন, আদালত তাঁদের প্রতি সুবিচার করেছেন। আইনের উপর আস্থা রয়েছে। সেই কারণে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই বিজেপি তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে বলেও মন্তব্য করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

আরও পড়ুন: Land For Job Scam: জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় আদালতে হাজির লালু প্রসাদ

জামিন পেয়ে কী বললেন তেজস্বী যাদব...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement