Lakshadweep: সুহেলি দ্বীপের কাছে নিখোঁজ নৌকা থেকে ৫৪ যাত্রীকে উদ্ধার করল ভারতীয় কোস্ট গার্ড

Boat missing from Lakshadweep coast(Photo Credit: X@airnewsalerts)

গতকাল কাভারথী থেকে সুহেলি দ্বীপে তীর্থযাত্রায় গিয়েছিল মহিলা ও শিশুযাত্রী সহ একটি মাছ ধরার নৌকা। সেই সময় নৌকাটি উল্টে যায়। এরপর গতকাল লাক্ষাদ্বীপের সুহেলি দ্বীপের কাছে নিখোঁজ হওয়া মাছ ধরার নৌকাটি ভারতীয় উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করে। নৌকা উল্টে যাওয়ার খবর পেতেই লাক্ষাদ্বীপ প্রশাসনের তরফে কোস্ট গার্ড অনুসন্ধান শুরু করে।এবং উদ্ধার অভিযান শুরু করে। এরপর কোস্ট গার্ডের তরফে  উপকূলীয় নজরদারি ব্যবস্থার মাধ্যমে নৌকাটিকে সনাক্ত করা হয়। বিপর্যস্ত জাহাজটিতে থাকা ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ২২ জন মহিলা, ২৩ জন শিশু, ৯ জন পুরুষ এবং তিনজন ক্রু সদস্য রয়েছে। তাদেরকে উদ্ধার করে কাভারত্তিতে নিয়ে যাওয়া হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement