Kisan Credit Card: ২০২৪ সালে কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ১০ লক্ষ কোটি টাকার ঋণ, ৭.৭২ কোটি কৃষক উপকৃত হচ্ছেন জানাল অর্থ মন্ত্রক

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বলেছে যে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে এপর্যন্ত ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। যার ফলে উপকৃত হয়েছেন সাত কোটি ৭২ লক্ষ কৃষক।

KKC

র অধীনে মোট দশ লক্ষ কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে, যার ফলে সাত কোটি ৭২ লক্ষ কৃষক উপকৃত হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড (KCC) হল একটি ব্যাঙ্কিং পণ্য যা কৃষকদেরকে বীজ, সার এবং কীটনাশকের মতো কৃষি উপকরণ কেনার জন্য সময়মত এবং সাশ্রয়ী মূল্যের ঋণ প্রদান করে। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এই তথ্য জানিয়েছে।  কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে,সরকার বার্ষিক ৭ শতাংশ সুদের হারে কিষাণ ক্রেডিট কার্ড (KCC)-এর মাধ্যমে তিন লক্ষ পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণ প্রদানের জন্য ব্যাঙ্কগুলিকে ১.৫ শতাংশ সুদের হারের ছাড়ের সহায়তা প্রদান করে। মন্ত্রক আরও বলেছে যে ঋণের সময়মতো পরিশোধের জন্য কৃষকদের ৩ শতাংশ অতিরিক্ত প্রম্পট রিপেমেন্ট ইনসেন্টিভ দেওয়া হয়, যা কার্যকরভাবে কৃষকদের জন্য সুদের হার ৪ শতাংশে কমিয়ে দেয়। উল্লেখ্য যে অপারেটিভ কিষান ক্রেডিট কার্ড অ্যাকাউন্টের পরিমাণ ২০১৪ সালের ৪.২৬ লাখ কোটি টাকা থেকে দ্বিগুণেরও বেশি বেড়ে ২০২৪ সালের ডিসেম্বরে দশ লাখ কোটি টাকা হয়েছে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement