Kerala: গোটা দেশকে স্বস্তি দিয়ে কেরালায় ঢুকে পড়ল বর্ষা, তিরুবনন্তপুরমে সারারাত বৃষ্টি

ভারতের আবহাওয়া বিভাগ গত শনিবার (১০ জুন) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালার অবশিষ্ট অংশ এবং দক্ষিণ উপদ্বীপের আরও কিছু অংশে আগামী দু-একদিনের মধ্যেই প্রবেশ করবে।

Kerala Monsoon Photo Credit: twitter@ANI

কেরালা: গতকাল (১২ জুন) রাত থেকে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে শুরু হয়েছে বৃষ্টি । বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সকালে শহরের জায়গায় জায়গায় জল জমে থাকতে দেখা যায়। ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ৮ ই জুন কেরালায় প্রবেশ করেছে।

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) গত শনিবার (১০ জুন) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালার অবশিষ্ট অংশ এবং দক্ষিণ উপদ্বীপের আরও কিছু অংশে আগামী দু-একদিনের মধ্যেই প্রবেশ করবে। এই বিলম্বিত প্রবেশের ফলে মৌসুমী বায়ু আরও কিছুটা সময় নিয়ে পরবর্তী দুই দিনের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলি  এবং উপ-হিমালয় সংলগ্ন  পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement