Kathua Terror Attack: কাঠুয়ায় হামলার পর টানা তল্লাশি, নিকেশ করা হল ২ জঙ্গিকে
জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) কাঠুয়ায় (Kathua) জঙ্গি হামালর জেরে আতঙ্ক ছড়ায়। কাঠুয়ায় হামলার জেরে ১ সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। কাঠুয়ায় হামলার পর থেকে গোটা এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত ওই এলাকায় টানা তাল্লাশি চালিয়ে ২ জঙ্গিকে খতম করা হয়েছে। এমনই জানালেন জম্মুর পুলিশ আধিকারিক আনন্দ জৈন। তবে গোটা এলাকায় এখনও তল্লাশি অব্যাহত। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এবং সেনা বাহিনী একযোগে তল্লাশি চালাচ্ছে। তবে ওই এলাকায় বেশ কয়েকজন জঙ্গি সবে সবে অনুপ্রবেশ করেছে। যারা সুযোগ বুঝে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানান আনন্দ জৈন। ফলে কাঠুয়ায় যে হামলা চলে, তাতে আরও কয়েকজন জঙ্গি জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান।
শুনুন কী বললেন জম্মুর পুলিশ আধিকারিক...
পরপর ২ জঙ্গিকে খতম করা হয়...