Karnataka: ভূমিধসের জেরে নির্মীয়মাণ বহুতলে মাটির তলায় আটকে শ্রমিকরা, চলছে উদ্ধারকাজ

উদ্ধারকার্য চালিয় একজনকে উদ্ধার করা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়া যাওয়া হয়েছে। অপর জনকে উদ্ধারের কাজ চলছে।

নয়াদিল্লিঃ ম্যাঙ্গালুরুতে (Mangalore) দুর্ঘটনা! ভূমিধসের (Landslide) জেরে নির্মীয়মাণ বহুতলে মাটি চাপা পড়লেন দুই শ্রমিক (Labours)। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। আর একজনকে উদ্ধারে চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে ম্যাঙ্গালুরুর বালমাত্তা রোডের কাছের একটি নির্মীয়মাণ বহুতলে। জানা গিয়েছে সেখানেই ভূমিধসের ঘটনা ঘটে। মাটির তলায় আটকে পড়েন দুই শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ এবং এনডিআরএফ-এর বিশেষ দল। উদ্ধারকার্য চালিয় একজনকে উদ্ধার করা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়া যাওয়া হয়েছে। অপর জনকে উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছেছেন দক্ষিণ কন্নরের ডেপুটি কমিশনার মুল্লাই মুহিলান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement