Karnataka Hit and Run: রাস্তা পারাপারের সময়ে সজোরে ধাক্কা, হাওয়ায় উড়ে ছিটকে পড়লেন বৃদ্ধা, ঘুরে তাকালেন না বাইক চালক, দেখুন CCTV
সময়ে দ্রুত গতিতে ধেয়ে আসে এক বাইক। বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে বাইকটি। হাওয়ায় উড়ে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়েন তিনি।
রাস্তা পারাপারের সময়ে বৃদ্ধা মহিলাকে সজোরে ধাক্কা মেরে হাওয়ায় ওড়াল দ্রুতগতির বাইক। দুর্ঘটনার মুহূর্ত রাস্তার সিসিটিভি-তে ধরা পড়েছে। কর্ণাটকের উডুপিতে ব্যস্ত রাস্তায় এক বয়স্ক মহিলা রাস্তা পার করছিলেন। এমন সময়ে দ্রুত গতিতে ধেয়ে আসে এক বাইক। বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে বাইকটি। হাওয়ায় উড়ে ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়েন তিনি। বৃদ্ধাকে ধাক্কা মেরে এক মুহূর্তের জন্যে দাঁড়াননি বাইক চালক। সোজা বাইক ছুটিয়ে চলে গিয়েছেন তিনি। রাস্তার মধ্যে আহত বৃদ্ধাকে দেখে ছুটে আসেন পথচলতিরা। দাঁড়িয়ে পড়েন এক অটো-চালক। সকলে মিলে গুরুতর জখম অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসা চলছে তাঁর।
রাস্তা পারাপারের সময়ে বৃদ্ধাকে সজোরে ধাক্কাঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Advertisement
Advertisement
Advertisement