J&K: কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ যাচ্ছে একের পর এক, প্রতিবাদে গর্জে উঠলেন মানুষ

Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

ফের রক্তাক্ত হতে শুরু করেছে জম্মু কাশ্মীর (Jammu And ashmir)। উপত্যকায়  জঙ্গিদের গুলিতে একের পর এক খুনের জেরে প্রতিবাদে  নামলেন সাধারণ মানুষ। শ্রীনগরের লাল চকে আজ প্রতিবাদ শুরু করেন সাধারণ মানুষ। জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশে যেভাবে জঙ্গিদের গুলিতে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, তার জেরেই শুরু হয় প্রতিবাদ। প্রসঙ্গত, মঙ্গলবার সোপিয়ানে জঙ্গিদের গুলিতে নিহত হন সুনীল ভাট নামে আরও এক কাশ্মীরি পণ্ডিত। সুনীল ভাটের মৃত্যুর পর তাঁর বাই পিন্টু ভাটও গুরুতর জখম হন জঙ্গিদের ছোড়া গুলিতে। পরপর কাশ্মীরি পণ্ডিতের মৃত্যুর জেরে উপত্যকায় প্রতিবাদ শুরু করেন সাধারণ মানুষ।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement