Accident in Jammu Srinagar National Highway: সাতসকালে জম্মুতে পথদুর্ঘটনা! তেলের ট্যাঙ্কার উল্টে মৃত ১

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা জম্মু শ্রীনগর জাতীয় সড়কে (Jammu Srinagar National Highway)। জানা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তেলের ট্যাঙ্কার মাউদ পাসি (Moud Passi) এলাকায় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। আর তারপরেই গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য উধমপুরের (Udampur) সরকারি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে উধমপুর পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement