Akhnoor Anti-Terror Operation: কাশ্মীরে প্রাণ গিয়েছে সাহসী ফ্যান্টমের, আখনুরে পরপর ৩ জঙ্গিকে খতম করে দিল সেনাবাহিনী

Indian Army In Jammu Kashmir's Akhnoor (Photo Credit:X)

পরপর ৩ জঙ্গিকে (Terrorist) খতম করল সেনা বাহিনী। সোমবার থেকে আখনুরে (Akhnoor) যে সেনা, জঙ্গি এনকাউন্টার শুরু হয়, তার জেরে প্রথমে ১, পরে ২ এবং শেষে ৩ জঙ্গিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় বাহিনী। পরপর ৩ জঙ্গিকে খতম করেও শেষ হয়নি তল্লাশি অভিযান। সুন্দরবেণীর গোটা এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোরদার খোঁজ শুরু করেছে পুলিশ, সেনাবাহিনী এবং এনএসজি একযোগে। তবে আখনুরে জঙ্গি নিধন অভিযানে সেনা বাহিনীর সাহসী কুকুর ফ্যান্টমের প্রাণ গিয়েছে বলে জানানো হয়। হোয়াইট নাইট কর্পসের এক্স হ্যান্ডেলের তরফে প্রকাশ করা হয় এই খবর। ফ্যান্টমের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেনাবাহিনীর তরফে আরও একটি পোস্ট শেয়ার করা হয়। যা দেখে মন কেঁদে ওঠে দেশের মানুষের।

আরও পড়ুন: Jammu Kashmir:ফের উত্তপ্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে মৃত্যু সেনাবাহিনীর পোষ্য ফ্যান্টমের

সেনা বাহিনীর তরফে কী জানানো হল দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement