Jammu and Kashmir Heavy Snowfall: জম্মু কাশ্মীরে অঝোরে তুষারপাত, অ্যাম্বুলেন্স না মেলায় অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে চাপিয়ে হাসপাতাল ছুটলেন স্থানীয়রা

ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারায় অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে চাপিয়ে হাসপাতাল নিয়ে যেতে হল

Jammu and Kashmir Heavy Snowfall (Photo Credits: IANS)

জম্মু কাশ্মীরে অঝোরে শুরু হয়েছে তুষারপাত (Jammu and Kashmir Heavy Snowfall)। রাজৌরি থেকে ডোডা উপত্যকার বিভিন্ন এলাকায় পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে। বরফের বৃষ্টির জেরে রূপকথার রাজ্যে পরিণত হয়েছে উপত্যকা শহর। দূর থেকে সেই দৃশ্য মনোরম লাগলেও স্থানীয় বাসিন্দাদের কাছে তা বেজায় কষ্টসাধ্য। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারায় অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে চাপিয়ে হাসপাতাল নিয়ে যেতে হল। স্থানীয়দের অভিযোগ, সরকারের গাফিলতির কারণে এলাকায় যথাযথ পরিকাঠামো এবং চিকিৎসা সুবিধার অভাব রয়েছে। যার ফলে এই দুর্ভোগ তাঁদের।

ভারী তুষারপাত মাথায় নিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতাল নিয়ে যাচ্ছেন স্থানীয়রাঃ

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement