Jammu And Kashmir: ফের আতঙ্ক অনন্তনাগে, লড়কিপোরায় গাড়িতে বিস্ফোরণ

Representational Image (Photo Credits: PTI)

ফের আতঙ্ক জম্মু কাশ্মীরে। এবার অনন্তনাগের লড়কিপোরায় একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয় বুধবার। যার জেরে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাশাপাশি বিস্ফোরণের জেরে রপর ৪ জনের আহত হওয়ার খবর মেলে। তবে লড়কিপোরায় গাড়িতে বিস্ফোরণের ঘটনায় জঙ্গি যোগ এখনও প্রমাণিত নেই। এমনই জানানো হয় জম্মু কাশ্মীর পুলিশের তরফে। সম্প্রতি অনন্তনাগের কোকেরনাগে একটানা এনকাউন্টার শুরু হয়। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কোকেরনাগে সেনা, জঙ্গি গুলির লড়াই শুরু হলে, বাহিনীর ৩ আধিকারিকের মৃত্যু হয়। পাশাপাশি কোকেরনাগ এনকাউন্টারে নিহত হয় লস্করের জঙ্গি কমান্ডার উজির খান।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement