Jammu and Kashmir Encounter: ফের উত্তপ্ত কাশ্মীর! পুলওয়ামায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে শুরু এনকাউন্টার

জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরই দক্ষিণ কাশ্মীরের নেহামা এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে তাঁরা। এই তল্লাশি অভিযানই পরে এনকাউন্টারে পরিনত হয়। এখনও পর্যন্ত উভয় পক্ষের হতাহতের কোনো খবর নেই।

ফাইল ফটো (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and kashmir) পুলওয়ামা (Pulwama) জেলার নিহামা এলাকায় জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে এনকাউন্টার (Encounter) শুরু হয়েছে। কাশ্মীর জোন পুলিশ, সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেছে। তাতে লেখা, "পুলওয়ামা জেলার নিহামায় এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।" জানা গিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপরই দক্ষিণ কাশ্মীরের নিহামা  এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে তাঁরা। এই তল্লাশি অভিযানই পরে এনকাউন্টারে পরিনত হয়। এখনও পর্যন্ত উভয় পক্ষের হতাহতের কোনো খবর নেই।

বিস্তারিত আসছে...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement