J&K Accident: ২০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল বাস, জম্মু-কাশ্মীরে পথদুর্ঘটনায় মৃত ২

আহতদের চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

J&K Accident: গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রী বোঝাই বাস। শনিবার জম্মু কাশ্মীরে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। ভালেসা থেকে ঠাথরি যাওয়ার পথে বাসটি কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় এখনও অবধি দুজন যাত্রীর মারা যাওয়ার খবর মিলেছে। আহত হয়েছেন বহু যাত্রী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। এরপর আসে উদ্ধারকারী দল। আহতদের চিকিৎসার জন্যে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জম্মু-কাশ্মীরে খাদে পড়ল বাস... 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement