Corona: করোনার নয়া প্রজাতি কতটা ভয়ঙ্কর, কী বললেন এইমসের চিকিৎসক
দক্ষিণ আফ্রিকায় (South Africa) করোনার যে নতুন প্রজাতির খোঁজ মিলেছে, তার জেরে আতঙ্ক ছড়িয়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। করোনার (Corona) নয়া প্রজাতির জেরে দক্ষিণ আফ্রিকার বিমান নিষিদ্ধ করা হয়েছে ফ্রান্সের তরফে। ভারত (India) জুড়েও জারি করা হয়েছে সতর্কতা। তবে ভারত কী পদক্ষেপ করবে, সে বিষয়ে অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। এমনই জানালেন এইমসের চিকিৎসক চিকিৎসক সঞ্জয় রাই। এইমসের এই চিকিৎসক জানান, করোনার নয়া প্রজাতির উপর টিকা কতটা প্রভাব ফেলছে, তা খতিয়ে দেখতে হবে। করোনার এই প্রজাতি একেবারে নতুন। তাই অপেক্ষা করতে হবে এর প্রভাবের উপর। টিকার প্রভাব কাটিয়ে কোভিডের এই প্রজাতি যদি প্রভাব দেখাতে শুরু করে, তাহলে তা বিপদজনক বলে মন্তব্য করেন এইমসের (AIIMS) এই চিকিৎসক।
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Steve Smith Injury Update: নিজের আঙুলের চোট নিয়ে বড় আপডেট দিলেন স্টিভ স্মিথ
ICC WTC Prize Money: টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পুরস্কার মূল্যে কত টাকা পেল দক্ষিণ আফ্রিকা, টিম ইন্ডিয়ার ঝুলিতে কত
Advertisement
Advertisement
Advertisement