Pension Fund Regulatory and Development Authority: অভিন্ন পেনশন প্রকল্প কার্যকর করার জন্য নীতি নির্দেশিকা জারি করল পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ

জাতীয় পেনশন ব্যবস্থা-র আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারিতে সরকার এই প্রকল্পের কথা ঘোষণা করে। আগামী মাসের শুরু থেকে এই নিয়ম কার্যকর হবে।

PFRDA (Photo Credit: X@airnewsalerts)

পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ (Pension Fund Regulatory and Development Authority) অভিন্ন পেনশন প্রকল্প অর্থাৎ UPS কার্যকর করার জন্য নীতি নির্দেশিকা জারি করেছে।

তিন ধরণের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। ১ এপ্রিল বা তারপরেও যারা চাকরি করছেন, ১ এপ্রিল বা তারপরে যারা চাকরিতে যোগ দিয়েছেন এবং এনপিএসের আওতাভুক্ত প্রাক্তন কেন্দ্রীয় সরকারী কর্মচারী (Central Government Employees covered under NPS) মেয়াদ শেষে যিনি অবসর নিয়েছেন বা স্বেচ্ছাবসর নিয়েছেন অথবা ফান্ডামেন্টাল রুল 56 (জে)-এর অধীনে ৩১ শে মার্চ বা তার আগে অবসর গ্রহণকারীরা এই ইউপিএসের (Unified Pension Scheme) আওতায় আসবেন। এই সংক্রান্ত আবেদনের জন্য npscra.nsdl.co.in ওয়েবসাইটে ১ এপ্রিল থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে।

অভিন্ন পেনশন প্রকল্প কার্যকর করতে নির্দেশিকা জারিঃ 

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement