IMD Weather Alert: কেরালায় ভারী বৃষ্টিপাত! তিরুবনন্তপুরম, কোল্লাম ও পাঠানমথিট্টা জেলায় কমলা সতর্কতা জারি করল আইএমডি

Kerala Rain Alert (Photo Credit: X@TheDailyPioneer)

একটানা বর্ষণের জেরে বিপর্যস্ত কেরল। প্রবল বৃষ্টিতে ভাসছে কেরলের একাংশ। ইতিমধ্যেই রাজ্যের দক্ষিণের তিনটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দিনভর ঝোড়ো হাওয়া বইবে। মাঝারি বৃষ্টি হবে, তবে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০ কিলোমিটার। তিরুঅনন্তপুরম, কোল্লাম ও পথনমথিট্টা জেলাকে সতর্ক থাকতে বলা হয়েছে। আলাপ্পুঝা, কোট্টায়াম এবং ইদুক্কিতেও বজ্রপাত এবং তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতায় ১১-২০ সেমি পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement