Eastern Railway Notification: বিজ্ঞপ্তি অনুসারে পাটনা-হাওড়া-পাটনা স্পেশাল ট্রেন চলাচল অব্যাহত থাকবে, জানাল পূর্ব রেলওয়ে
বর্ষা এসে গেলেও গ্রীষ্মকালীন ট্রেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে। হাওড়া থেকে পাটনা যাওয়ার ০২০২৩/০২০২৪ হাওড়া-পটনা-হাওড়া স্পেশাল ট্রেনটি তার এখনকার পথ, সময় এবং স্টপেজ অনুসারে পরিষেবা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পূর্ব রেলের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ০২০২৩ হাওড়া-পটনা গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনটি প্রতি রবিবার ১৩.০৭.২০২৫ থেকে ১০.০৮.২০২৫ (০৫টি ট্রিপ) এর মধ্যে হাওড়া থেকে দুপুর ২:১৫ মিনিটে ছেড়ে একই দিনে রাত ৯:৩০ মিনিটে পটনা পৌঁছাবে। ০২০২৪ পটনা-হাওড়া প্রতি রবিবার ১৩.০৭.২০২৫ এবং ১০.০৮.২০২৫ (০৫টি ট্রিপ) এর মধ্যে পটনা থেকে বিকেল ৫:৩০ মিনিটে ছেড়ে একই দিনে হাওড়া পৌঁছাবে।
ট্রেনটি পূর্ব রেলপথে উভয় দিকের স্টেশন সহ ১৫টি স্টেশনে থামবে। ট্রেনটিতে দ্বিতীয় শ্রেণীর আসন এবং এসি চেয়ার কার থাকার ব্যবস্থা করা হবে।