Indian Railway Special Train: দীপাবলি এবং ছট উৎসব উপলক্ষে ১২ হাজার বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Special Trains For Diwali-Chhath (Photo Credit: X@shantanuvaibhav & @@shantanuvaibhav)

দীপাবলি এবং ছট উৎসব উপলক্ষে ১২ হাজার বিশেষ ট্রেন চালানো হবে বলে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। বিহারে জাতীয় গণতান্ত্রিক জোট – এন ডি এ নেতাদের সঙ্গে আলোচনার পর মন্ত্রী এই ঘোষণা করেন।তিনি বলেন, মন্ত্রক কেবল নতুন ট্রেনই নয়, আরও বেশ কয়েকটি নতুন পরিকাঠামোগত প্রকল্প তৈরি করেছে।মন্ত্রী বলেন, সাধারণ শ্রেণীর যাত্রীদের সুবিধার্থে দিল্লি ও গয়া, সহরসা ও অমৃতসর, ছাপরা ও দিল্লি, পাশাপাশি মুজাফফরপুর ও হায়দ্রাবাদকে সংযুক্ত করার জন্য চারটি নতুন অমৃত ভারত ট্রেন ( Amrit Bharat Train) চালু করা হবে।

 

উল্লেখ্য, নতুনদিল্লিতে গতকাল বিহারের এন ডি এ নেতারা আসন্ন দীপাবলি এবং ছট উৎসবকে কেন্দ্র ক’রে ট্রেন চলাচল ব্যবস্থা পর্যালোচনা করতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেছেন।মন্ত্রী ব্যাখ্যা ক’রে বলেছেন, ১৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে যে-সমস্ত যাত্রী ট্রেনে চড়বেন এবং ১৭ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ফিরতি ট্রেন ধরবেন, তাঁরা একটি নতুন পরীক্ষামূলক রেল-প্রকল্পের আওতায় নিশ্চিত টিকিট পাবেন এবং ফিরতি ভাড়ায় ২০ শতাংশ ছাড় পাবেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement