India In Oscar 2023: আরআরআর এবং দ্য এলিফেন্ট হুইসপারস এর অস্কার জয়ে অভিনন্দন জানালেন রাজ্যসভার সকল সদস্য, এই স্বীকৃতি ভারতের উত্থান বললেন ধনখড়

সোমবার সকালে বিশ্ববাসীর কাছে আরও একবার উজ্জ্বল হয়েছে ভারতবর্ষের নাম। তথ্যচিত্র বিভাগে দ্য এলিফেন্ট হুইসপারস ও মৌলিক গানের বিভাগে আর আর আর ছবির নাটু নাটু গান জিতে নিয়েছে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড।

RS member congratulation Photo Credit: Twitter@ANI

সোমবার সকালে বিশ্ববাসীর কাছে আরও একবার উজ্জ্বল হয়েছে ভারতবর্ষের নাম। তথ্যচিত্র বিভাগে দ্য এলিফেন্ট হুইসপারস ও মৌলিক গানের বিভাগে আর আর আর ছবির নাটু নাটু গান জিতে নিয়েছে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড। RRR' এবং 'The Elephant Whisperers'-এর গোটা টিমকে তাদের অস্কার জয়ের জন্য রাজ্যসভায় অভিনন্দন জানালেন রাজ্যসভার সদস্যরা।

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় বলেন- এই স্বীকৃতি ভারতীয় শিল্পীদের প্রতি বিশ্বব্যাপী প্রশংসা প্রতিফলিত করে যা তাদের উৎসর্গীকৃত বিশাল প্রতিভা, বিপুল সৃজনশীলতাকে চিহ্নিত করে।এই জয় প্রকৃতপক্ষে আমাদের বিশ্বব্যাপী উত্থান ও স্বীকৃতির আরেকটি দিক।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement