Independence Day Celebration: স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরীর সমুদ্র সৈকতে হর ঘর তিরঙ্গা ভাস্কর্য উন্মোচন পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েকের (দেখুন ভিডিও)

Har Ghar Tiranga Sand Art (Photo Credit: X@DDNewslive)

সুদর্শন পট্টনায়ক তাঁর বালুশিল্পের জন্য সারা বিশ্বে পরিচিত এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত। তিনি প্রায়শই গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক দিবসে বালিতে এমন শিল্পকর্ম তৈরি করেন। এবার স্বাধীনতা দিবসের আগে পদ্মশ্রী সুদর্শন পট্টনায়েক (Padma Shri sand artist Sudarsan Pattnaik)ওড়িশার পুরী-র সমুদ্র সৈকতে (Puri Beach) একটি অত্যাশ্চর্য হর ঘর তিরঙ্গা-র ভাস্কর্য উন্মোচন করেছেন, যা নাগরিকদের গর্ব এবং ঐক্যের সঙ্গে তিরঙ্গা উত্তোলনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য স্বাধীনতার ৭৫ বছরে 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানের অংশ হিসেবেও সুদর্শন পট্টনায়ক বালিতে তার অনবদ্য ভাস্কর্য তৈরি করেছিলেন। প্রধানমন্ত্রীর হর ঘর তিরঙ্গা- প্রচারাভিযানের অঙ্গ হিসাবে তার শিল্প কলার মাধ্যমে  শিল্পী সকলকে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের জন্য উৎসাহিত করেছিলেন।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement