Jammu and Kashmir: খননের কাজ করতে গিয়ে গভীর গর্তে পড়ল এক ব্যক্তি, তাঁকে উদ্ধার করতে গিয়ে পড়ল আরও দুই! চলছে উদ্ধারকাজ
টিউবওয়েলের জন্য খননকার্য চালাচ্ছিল কয়েকজন ব্যক্তি। আর তাতেই ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গর্তে পড়ল এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে গিয়ে পড়ে গেল আরও দুজন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বুধগামের গোতিপোড়া গ্রামে। জানা যাচ্ছে প্রথমে পড়ে যায় মুমিন দার নামে এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে গিয়ে আমজিদ আলি এবং গুলাম আজাদও পড়ে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে গিয়েছে স্থানীয় পুলিশ। শুরু হয়েছে উদ্ধারকাজ। পড়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসেছে। গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement
Advertisement