IMD Issues Yellow Alert For Heatwave: মহারাষ্ট্রের মুম্বাই, থানে এবং প্রতিবেশী জেলায় দুই দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করল আইএমডি

IMD Weather Alert (Photo Credit: X@airnewsalerts)

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) মহারাষ্ট্রের মুম্বাই, থানে এবং প্রতিবেশী জেলাগুলির জন্য দুই দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। আজ এবং আগামীকাল মহারাষ্ট্রের মুম্বাই, থানে এবং প্রতিবেশী জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা নিয়ে আইএমডি বিজ্ঞানী সুষমা নায়ার বলেছেন যে ওই সব জেলাতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

মুম্বই এবং কাছাকাছি অঞ্চলে দুই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কারণ সর্বোচ্চ তাপমাত্রা ফেব্রুয়ারিতে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে অনেক বেশি থাকবে।যা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারিতে ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে তবে এটি উচ্চ তাপমাত্রা থেকে খুব বেশি স্বস্তি আনতে পারবে না।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement