IMD Forecasts: অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিল ভারতের হাওয়া অফিস, উত্তর-পশ্চিমে কমবে তাপমাত্রা

Kashmir Snowfall (Photo Credits: X)

আজ অরুণাচল প্রদেশের বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি অথবা তুষারপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। আবহাওয়া দফতর আরও বলেছে যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ের কিছু অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। আজ সকাল থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে ঘন কুয়াশা বিরাজ করছে। যার ফলে তাপমাত্রার কিছু পরিবর্তন হতে পারে।  আইএমডি হিমাচল প্রদেশের কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের অবস্থার আংশিক পূর্বাভাস দিয়েছে। এছাড়া হাওয়া অফিসের তরফে আগামী ২ দিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস ধীরে ধীরে হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement