Haryana Rewari Boiler Explosion: হরিয়ানার রেওয়ারিতে বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম শতাধিক

হরিয়ানার রেওয়ারিতে এক বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে বয়লাটির শতাধিক কর্মী জখম হয়েছেন বলে খবর। জখম ব্যক্তিদের ধারুহেরার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Photo Credits: Pixabay

হরিয়ানার রেওয়ারিতে এক বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে বয়লাটির শতাধিক কর্মী জখম হয়েছেন বলে খবর। জখম ব্যক্তিদের ধারুহেরার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একজন সঙ্কটজনক অবস্থায় থাকা রোগীকে রোহতাকের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিস্ফোরণের পর প্রচণ্ড শব্দ হয়। তারপর কারখানার ভিতর থেকে আতর্নাদ শোনা যায়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

পরিস্থিতির দিকে নজর রাখছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী নায়াব সাইনি। পুলিশ ও প্রশাসনিক কর্তারা দুর্ঘটনাস্থলে গিয়েছেন। কী কারণে এই বিস্ফোরণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement