Hailstorm Video: কাশ্মীরে শিলাবৃষ্টি, আকাশ থেকে ঝরে পড়ল বড় বড় বরফের টুকরো, দেখুন ভিডিয়ো
এবার শিলাবৃষ্টি (Hailstorm) জম্মু কাশ্মীরে। শুক্রবার জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) কুপওয়ারায় (Kupwara) শিলাবৃষ্টি হতে দেখা যায়। একটানা শিলাবৃষ্টির জেরে কুপওয়ারা প্রায় সাদা হয়ে যায়। আকাশ থেকে বড় বড় টুকরো বরফ পড়তে শুরু করে। ফলে কুপওয়ারার বিভিন্ন জায়গা কার্যত সাদা হয়ে যায়। প্রসঙ্গত বুধবার রাতে শিলাবৃষ্টি হয় পাকিস্তানে (Pakistan)। প্রায় ৩৫ মিনিট ধরে দীর্ঘক্ষণ শিলাবৃষ্টি দেখা যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ফলে ইসলামাবাদের (Hailstorm In Islamabad) একাধিক ঘরবাড়ির যেমন ক্ষতি হয় তেমনি বহু গাড়ি ভেঙে যায়। কোনও গাড়ির কাঁচ ভেঙে যায়। আবার কোনও গাড়ির ছাদ ফুটো হয়ে সেখান থেকে জল চুঁইয়ে পড়তে শুরু করে। সবকিছু মিলিয়ে বুধবার রাতে টানা ৩৫ মিনিট শিলাবৃষ্টির জেরে ইসলামাবাদে হঠাৎ বন্যাও দেখা যায়। যার জেরে কার্যত দুর্বিসহ হয়ে ওঠে সেখানকার মানুষের জীবন। আর এবার সীমান্ত পেরিয়ে শিলাবৃষ্টি হল জম্মু কাশ্মীরে।
দেখুন কুপওয়ারায় কীভাবে আকাশ থেকে বড় বড় টুকরো বরফ পড়তে শুরু করে...