Gujarat Elections 2022: 'বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল

Gujarat Elections 2022: 'বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন পরেশ রাওয়াল
Paresh Rawal (Photo Credit: Instagram)

গুজরাট বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বাঙালিদের জন্য মাছ রান্না করবেন না কি প্রশ্ন তুলে বিতর্কে পরেশ রাওয়াল। রোহিঙ্গারা দিল্লির মত গুজরাটে প্রবেশ করলে, গ্যাসের সিলিন্ডার নিয়ে কি মাছ রান্না করবেন? এমন প্রশ্ন তোলার পর পরেশ রাওয়ালকে নিয়ে যখন বিতর্ক মাথা চাড়া দেয়, সেই সময় ক্ষমা চাইলেন বিজেপির অভিনেতা সাংসদ। পরেশ রাওয়াল বলেন, মাছ কোনও ইস্যু নয়। মছ রান্না করেন এবং গুজরাটিরা খান। বাঙালি মানে তিনি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বুঝিয়েছেন। তা সত্ত্বেও তিনি যদি কাউকে আঘাত করে থাকেন, তার জন্য ক্ষমা প্রার্থী বলে মন্তব্য করেন বিজেপির অভিনেতা সাংসদ।

আরও পড়ুন: Gujarat Elections 2022: 'বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' গুজরাটে পরেশ রাওয়ালের মন্তব্যে তীব্র বাঙালি বিরোধিতা, ক্ষোভ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2022 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).