Jammu and Kashmir: অনন্তনাগে ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলবাহিনী
বিধ্বংসী আগুন জম্মু-কাশ্মীরে। ঘটনাস্থল অনন্তনাগের ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট (Islamic Research Institute)। জানা যাচ্ছে, রবিবার ইনস্টিটিউট চত্বরে সন্ধ্যায় আচমকাই আগুন দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দমকলের গাড়ি চলে আসে ঘটনাস্থলে। আগুন নেভোনোর কাজ শুরু হলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দমকল আধিকারিকরা জানিয়েছেন, ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যদিও কোনও হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ইনস্টিটিউট কর্তৃপক্ষের মতে, একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
সম্পর্কিত খবর
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Lightning and Thunderstorms: গত ২৪ ঘণ্টায় দেশে বজ্রপাতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু, দিল্লির ঝড় উপড়ে পড়ল মোবাইল টাওয়ার
Dipika Kakar: টিউমার মুক্ত হলেও চিকিৎসা শেষ হয়নি, ১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে কী জানালেন অভিনেত্রী দীপিকা?
Advertisement
Advertisement
Advertisement