Hyderabad: সরকারি জমিতে অবৈধ নির্মান, নোটিশ ছাড়াই ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন, অভিযোগ এলাকাবাসীর

সরকারি জমিতে অবৈধ নির্মান। দীর্ঘদিন বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তা অগ্রাহ্য করছিলেন তাঁরা। অবশেষে সোমবার সেই বাড়িগুলি ভেঙে ফেলল স্থানীয় প্রশাসন।

সরকারি জমিতে অবৈধ নির্মান। দীর্ঘদিন বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিলেও তা অগ্রাহ্য করছিলেন তাঁরা। অবশেষে সোমবার সেই বাড়িগুলি ভেঙে ফেলল স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের রায়দূর্গ এলাকায়। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (Greater Hyderabad Municipal Corporation) এবং ভূমি রাজস্ব বিভাগের এনফোর্সমেন্ট দল যৌথ উদ্যোগে এই অবৈধ নির্মানগুলি জেসিবি দিয়ে ভাঙার প্রক্রিয়া শুরু করেছে। প্রথমদিকে স্থানীয় বাসিন্দা এই নিয়ে প্রতিবাদ দেখালেও পরে স্থানীয় পুলিশ এসে তাঁদের সরিয়ে নিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের না জানিয়ে রাতারাতি ঘরগুলি ভাঙতে চলে এসেছে সরকারী আধিরারিকরা। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি আধিকারিকদের।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement