Eid-Al-Adha Celebration At Border: সৌহার্দ্যের বাতাবরণে ঈদ-উল-আজহা পালন ভারত-পাক সীমান্তে, মিষ্টি বিনিময়ে দুই দেশের সেনারা (দেখুন ভিডিও)

ঈদের এই পবিত্র দিনে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনারা সৌহার্দ্যের বাতাবরণে পালন করলেন ঈদ। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী ও পাকিস্তান রেঞ্জার্সকে আটারি-ওয়াঘা সীমান্তে ঈদ উপলক্ষে মিষ্টি বিনিময় করতেও দেখা গেল।

sweets exchange by BSF and Pak rangers on eid Photo Credit: Twitter@ANI

উপলক্ষে বৃহস্পতিবার  আটারি-ওয়াঘা সীমান্তে সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। এখন আটারি-ওয়াঘা সীমান্তে সেনাদের মধ্যে মিষ্টি বিতরণের ভিডিও ভাইরাল হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছে।

আজ সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদের উৎসব। গোটা দেশের মত প্রতিবেশী দেশ পাকিস্তানেও পালিত হচ্ছে কোরবানির ঈদ। ঈদের এই পবিত্র দিনে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনারা সৌহার্দ্যের বাতাবরণে পালন করলেন ঈদ। ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF) ও পাকিস্তান রেঞ্জার্সকে অমৃতসরের আটারি-ওয়াঘা সীমান্তে ঈদ উপলক্ষে মিষ্টি বিনিময় করতেও দেখা গেল। দেখুন সেই ছবি-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement