Vinod Tawde: টাকা দিয়ে ভোটার কেনার অভিযোগে বিদ্ধ বিজেপি নেতা বিনোদ তাওড়ে, নির্বাচন কমিশন দায়ের করল FIR

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিনোদের হোটেলের ঘর থেকেও প্রায় ১০ লক্ষ নগদ অর্থ উদ্ধার হয়েছে।

Vinod Tawde (Photo Credits: X)

টাকা দিয়ে ভোটার কেনার অভিযোগে বিদ্ধ বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে (Vinod Tawde)। শুধু তাই নয়, মহারাষ্ট্রের (Maharashtra) পালঘরে বিনোদের হোটেলের ঘর থেকে উদ্ধার হয়েছে বিপুল নগদ টাকা। 'বহুজন বিকাশ আঘড়ী' (Bahujan Vikas Aaghadi) দলের তরফে বিজেপির প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। পরে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান, মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিনোদের হোটেলের ঘর থেকেও প্রায় ১০ লক্ষ নগদ অর্থ উদ্ধার হয়েছে। এরপরেই নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বিজেপির বিনোদ তাওড়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিনোদ।

বিনোদ তাওড়ের বিরুদ্ধে FIR... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement