Earthquake News: ভূমিকম্পে কেঁপে উঠল পাঞ্জাবের অমৃতসর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১

গত কয়েকদিনে বারবার কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা । গত সপ্তাহে দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়।

Earthquake (Photo Credit: File Photo)

চণ্ডীগড়:আজ ভোরে পাঞ্জাবের অমৃতসরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সংবাদ সংস্থা এএনআই অনুসারে, পাঞ্জাবের অমৃতসর থেকে ১৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সকাল ৩.৪২ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে  ভূমিকম্পটি মাটির নিচে ১২০ কিলোমিটার গভীরে হয়েছিল।উল্লেখ্য, গত কয়েকদিনে বারবার কেঁপে উঠেছে উত্তর ভারতের বিভিন্ন এলাকা । গত সপ্তাহে দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement