Delhi Fog: ঠান্ডা আর কুয়াশায় ঢাকা পড়েছে দিল্লি, দেরিতে চলছে ১৩৪টি বিমান সহ ২২টি ট্রেনও (দেখুন টুইট)

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে, যার ফলে ব্যহত হয়েছে রেল পরিষেবাও। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, প্রয়াগরাজ এক্সপ্রেস সহ ২২ টি বিভিন্ন ট্রেন দেরিতে চলছে।

fog grips Guwahati Photo Credit: Twitter@ANI

কুয়াশার চাদরে প্রায় প্রতিদিনই ব্যহত হচ্ছে উত্তর ভারতের জনজীবন। তীব্র ঠান্ডার মধ্যে দিল্লি-এনসিআর সহ গোটা উত্তর ভারত কুয়াশা  চাদরে ঢাকা পড়েছে। যার প্রভাব পড়েছে বিমান ও রেল পরিষেবায়। আজ (২৮ ডিসেম্বর, বৃহস্পতিবার) দেশের রাজধানী দিল্লিতে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সহ ১৩৪ টি ফ্লাইট দেরিতে চলছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে গেছে, যার ফলে ব্যহত হয়েছে রেল পরিষেবাও। শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, প্রয়াগরাজ এক্সপ্রেস সহ ২২ টি বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। এর আগে বুধবারও ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লিতে অনেক বিমান এবং ট্রেন দেরিতে চলছিল।

এক ঝলকে দেখে নেওয়া কোন কোন ট্রেন দেরিতে চলছে

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement