Delhi Rain: শিকড় ছিঁড়ে উপড়ে পড়ল দৈত্যাকার গাছ, দিল্লির ডন বস্কো স্কুলের বাইরে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার ও যানবাহন

বড়সড় কোন দুর্ঘটনা এড়ানো গেলেও গাছ উলটে এলাকায় বেশ কিছু যানবাহন এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

Delhi Rain Tree Fell Outside Don Bosco School (Photo Credits: ANI)

বৃহস্পতিবার রাত থেকে দিল্লির (Delhi) বিভিন্ন প্রান্ত ভিজছে প্রবল বৃষ্টিতে। ভারী বর্ষণের দাপটে রাজধানীর জনজীবন বিপন্ন। এরই মাঝে জানা যাচ্ছে, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় ডন বস্কো স্কুলের বাইরে দৈত্যাকার গাছ উপড়ে পড়েছে। টানা বৃষ্টির জেরে এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ শিকড় ছিঁড়ে উপড়ে পড়ে বিশাল গাছটি। তবে বড়সড় কোন দুর্ঘটনা এড়ানো গেলেও গাছ উলটে এলাকায় বেশ কিছু যানবাহন এবং বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিকড় ছিঁড়ে উপড়ে পড়ল মস্ত গাছ... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement