Delhi CM Arvind Kejriwal will be Arrested: গ্রেফতার হবেন কেজরিওয়াল! চাঞ্চল্যকর দাবি আপ মন্ত্রীর

আগামী ২-৩ দিনের মধ্যে গ্রেফতার হবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এমনই ভবিষ্যতবাণী করলেন আম আদমী পার্টির (Aam Admi Party) নেতা তথা মন্ত্রী সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj)। তাঁর দাবি, ইডি নয়, সিবিআই গ্রেফতার করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। মন্ত্রীর প্রশ্ন, কেন এবং কোন অভিযোগের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে? সৌরভ ভরদ্বাজের মতে, কংগ্রেসের সঙ্গে জোট করার কারণেই গ্রেফতারির হুমকি দিচ্ছে বিজেপি। মোদি সরকার ভয় পাচ্ছে, যদি ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনে লড়ে তাহলে তারা সরকার গড়তে পারবে না। কংগ্রেসের সঙ্গে সমঝোতায় না গেলে কেরিওয়াল গ্রেফতার হবেন না বলে মনে করেন আপ মন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement