Cyclone Asani: অশনির প্রভাব, গঞ্জামের সমস্ত সৈকতে প্রবেশ নিষিদ্ধ

Cyclone Asani (Photo Credit: Twitter)

আগামী ২৪ ঘণ্টায় ক্রমশ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে অশনি (Asani)। ফলে স্থলভাগে ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়তে পারে বলে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, তা থেকে অনেকটা মুক্তি মিলছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে ঘূর্ণিঝড় হিসেবে অশনি স্থলভাগে আছড়ে না পড়লেও, তার প্রভাবে জোর বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অশনির প্রভাবে সমুদ্র (Sea) উত্তাল হতে শুরু করেছে। ফলে ওড়িশার গঞ্জাম জেলার সমস্ত সমুদ্র সৈকতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গঞ্জামের সমস্ত সৈকত-সহ গোপালপুর সৈকতেও যাতে কেউ প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement