Rajya Sabha Election 2024: হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচন নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা

আজ হিমাচল প্রদেশে রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election 2024)। এপ্রিল মাসে ১৫টি রাজ্যের ৫৬ জন রাজ্যসভার সদস্য অবসর নিতে চলেছে। যার মধ্যে একটি রয়েছে হিমাচল প্রদেশেও। সেই সিটে বিজেপির (BJP) পক্ষ থেকে লড়ছেন হর্ষ মহাজন (Harsh Mahajan)। এই সিট নিয়ে গেরুয়া শিবিরে আত্মবিশ্বাস থাকলেও চিন্তায় রয়েছে কংগ্রেস (Congress) দল। তাঁদের অভিযোগ, হিমাচল প্রদেশে ঘোড়া কেনাবেচা করছে বিজেপি। যদিও বিজেপি নেতৃত্ব এই দাবিকে বিশেষ আমল দিতে নারাজ। তাঁদের দাবি, বিজেপি সুবিধাজনক জায়গাতেই রয়েছে। তাঁরা এই নির্বাচনে জিতবে বলে যথেষ্ট আশাবাদী। প্রসঙ্গত, হিমাচল প্রদেশ ছাড়াও আজ উত্তরপ্রদেশের ১০টি এবং কর্নাটকে ৪টি আসনে নির্বাচন রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement