Chhattisgarh: ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিহত সাত মাওবাদী, চলছে গুলির লড়াই

তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎই আজ সকালে শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে সাতজন মাওবাদী নিহত হয়। নিরাপত্তা বাহিনীর তরফে নিহত মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এলাকায় এখনও গুলি বিনিময় ও তল্লাশি অভিযান চলছে।

Seven Maoists killed in encounter (Photo Credit: X@MeghUpdates)

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড়ে অন্তত সাতজন মাওবাদী নিহত হয়েছে। সিআরপিএফ (CRPF), স্পেশাল টাস্ক ফোর্স এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG) র একটি যৌথ দল এলাকায় মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার পরে নারায়ণপুর জেলার দক্ষিণ আবুজমাদ এলাকায় অনুসন্ধান অভিযানে ছিল। তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎই আজ সকালে শুরু হয় এনকাউন্টার। গুলির লড়াইয়ে সাতজন মাওবাদী নিহত হয়। নিরাপত্তা বাহিনীর তরফে নিহত মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে  এলাকায় এখনও গুলি বিনিময় ও তল্লাশি অভিযান চলছে।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement