Chandrayaan-3 Mission: অনায়াসেই চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল চন্দ্রযান-৩, জানাল ইসরো (দেখুন ছবি)

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ চাঁদে যাওয়ার পথে একের পর এক কক্ষপথ অতিক্রম করে চলেছে। মঙ্গলবার তৃতীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করার পর আজ (২০ জুলাই,২০২৩) চতুর্থ কক্ষপথ সফলভাবে পেরিয়েছে ইসরোর চন্দ্রযান-৩।

Chandrayan-3 Orbit Change Photo Credit: Twitter@ANI

গন্তব্যের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতে তৈরি চন্দ্রযান-৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ চাঁদে যাওয়ার পথে একের পর এক কক্ষপথ অতিক্রম করে চলেছে। মঙ্গলবার তৃতীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করার পর আজ (২০ জুলাই,২০২৩) চতুর্থ কক্ষপথ সফলভাবে পেরিয়েছে  ইসরোর চন্দ্রযান-৩। চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের পর কক্ষপথ পরিবর্তন করার মধ্যে দিয়ে চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান ৩।

ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মহাকাশে নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছে।তবে  আগামী ২৫ জুলাই মঙ্গলবার দুপুর ২টো থেকে বিকেল ৩টের মধ্যে আবার তার কক্ষপথ পরিবর্তিত হবে।দেখুন সচিত্র বিবরণ-

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement