CBI Cases Against MLAs and MPs: ২০১৭-২২ এর পর্যন্ত বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করল সিবিআই, জেনে নিন বাংলার স্থান

লোকসভায় কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (DoPT)-এর তরফ থেকে প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গ চতুর্থ স্থান পেয়েছে এবং বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫। অন্ধ্রপ্রদেশে সর্বাধিক ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে।

CBI (Photo Credit: PTI)

২০১৭ থেকে ২০২২ পর্যন্ত বিধায়ক ও সাংসদের (MLAs and MPs)  বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করল সিবিআই (CBI)। ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ৫৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সিবিআই-এর তরফ থেকে এর মধ্যে ২২টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। লোকসভায় কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (Department of Personnel & Training)-এর তরফ থেকে প্রকাশিত তালিকায় পশ্চিমবঙ্গ চতুর্থ স্থান পেয়েছে এবং বিধায়ক ও সাংসদের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫। অন্ধ্রপ্রদেশে সর্বাধিক ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে অন্যদিকে, উত্তর প্রদেশ এবং কেরালা দুই নম্বরে রয়েছে, এখানে ৬-৬টি করে মামলা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement