Car Accident: বেপরোয়া গতি, মদ্যপ অবস্থায় পোলট্রি ভ্যানকে পিষে দিল নেতার ছেলের গাড়ি, দেখুন ভিডিয়ো
ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু'জন। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। সৌরভের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।
নয়াদিল্লিঃ বেপরোয়া গতি। নিয়ন্ত্রণ হারিয়ে পোলট্রি ভ্যানে ( Poultry Van) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পুনের প্রাক্তন ডেপুটি মেয়র (Pune deputy mayor ) এবং এনসিপি নেতা (NCP Leader) বন্দু গাইকোয়াড়ের ছেলে সৌরভ গাইকোয়াড়ের বিরুদ্ধে। পুলিশ (Police) জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ মঞ্জরি-মুন্ধওয়া রোডের জেড কর্নারের কাছে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পোলট্রি ভ্যানে ধাক্কা মারে অভিযুক্ত সৌরভের 'টাটা হ্যারিয়ার' গাড়ি। ভুল দিক থেকে ঢুকে পড়ে গাড়িটি। এরপর পোলট্রি ভ্যানে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু'জন। চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। সৌরভের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।
দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement