Dearness Allowance Hiked: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকদের জন্য সুখবর, জানুয়ারি থেকে বকেয়া ৪ শতাংশ ডিএ ও ডিআর দেওয়ার নির্দেশে অনুমোদন মন্ত্রিসভার

খুব তাড়াতাড়ি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে বকেয়া থাকা ডিয়ারনেস অ্যালায়ন্স ও পেনশনপ্রাপকদের ডিয়ারনেস রিলিফের টাকা।

প্রতীকী ছবি (Photo Source: PTI)

খুব তাড়াতাড়ি দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government employees) ২০২৩ সালের পয়লা জানুয়ারি থেকে বকেয়া থাকা ডিয়ারনেস অ্যালায়ন্স (Dearness Allowance) ও পেনশনপ্রাপকদের (Pensioners) ডিয়ারনেস রিলিফের (Dearness Relief) টাকা। শুক্রবার এই টাকা রিলিজ করার বিষয়ে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা (Central Cabinet)। এর ফলে ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মচারী ও ৬৯.৭৬ লক্ষ পেনশনপ্রাপক উপকৃত হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার পক্ষ থেকে যে ছাড়পত্র পাওয়া গেছে তা অনুযায়ী, আরও ৪ শতাংশ বৃদ্ধির ফলে কেন্দ্রের কর্মচারীরা পেতে চলেছে মোট ৪২ শতাংশ ডিএ। নতুন এই সিদ্ধান্তের ফলে তাঁদের নূন্যতম বেতন ১৮ হাজার থেকে একলাফে ৬ হাজার টাকা বেড়ে ২৬ হাজার টাকা হতে চলেছে। আরও পড়ুন: Rahul Gandhi's disqualification from Parliament: ভারতের গণতন্ত্রের ইতিহাসের কালো দিন আজ, রাহুল ইস্যুতে বললেন কেসি রাও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement