Buffalo Worth Rs 10 Crore: পাটনার পশু মেলায় বাহুবলী মহিষ, দাম শুনলে ভিরমি খেয়ে যাবেন! (দেখুন সেই ছবি)

১০ কোটি টাকার মহিষের মালিক নরেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি প্রতিদিন মহিষকে সাধারণ ঘাস পাতাই খাওয়ান। মহিষের পেছনে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। মূল্যবান এই মহিষটি ইতিমধ্যে অনেক কৃষক মেলায় গেছে।

Buffalo Worth Rs 10 Crore Photo Credit: Twitter@BiharTakChannel

পাটনার ভেটেরিনারি গ্রাউন্ডে বিহার ডেয়ারি অ্যান্ড ক্যাটল এক্সপোতে আসা একটি 'বাহুবলী' মহিষ সংবাদ শিরোনামে উঠে এসেছে।  এই মহিষটিকে দেখতে বিপুল সংখ্যক মানুষের ভিড়ও জমেছে মেলার মাঠে। মহিষটির নাম গোলু এবং এর দাম ১০ কোটি টাকা বলে জানা গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গোলু নামের এই মহিষটিকে হরিয়ানা থেকে পাটনায় আনা হয়েছে। এই মহিষটি মুরাহ জাতের। মহিষটির আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানান মহিষটির মালিক। এ জন্য মহিষের মালিক নরেন্দ্র সিং রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রীও পেয়েছেন।এই মহিষটিকে প্রজননের জন্য ব্যবহৃত হয়। ১০ কোটি টাকার মহিষের মালিক নরেন্দ্র সিং জানিয়েছেন যে তিনি প্রতিদিন মহিষকে সাধারণ ঘাস পাতাই খাওয়ান। মহিষের পেছনে প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। মূল্যবান এই মহিষটি ইতিমধ্যে অনেক কৃষক মেলায় গেছে। দেখুন সেই বাহুবলী মহিষকে-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement