Bareilly: ডাকাতদের সঙ্গে লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ স্ত্রী,হাসপাতালে স্বামী

টনার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতে বিক্ষুব্ধ জনতা ওই মহিলার মৃতদেহ নিয়ে শিশুগড়-ধনেটা সড়ক অবরোধ করে।

বরেলিঃ উত্তরপ্রদেশের বরেলিতে মঙ্গলবার রাতে এক বিবাহিত মহিলার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। মূলত ছিনতাইয়ের চেষ্টা চালায় তাঁরা। প্রতিবাদ করলে ওই বিবাহিত মহিলাকে গুলি করে হত্যা করা হয়। ধস্তাধস্তিতে স্বামীও আহত হন। ঘটনার পর দুষ্কৃতীরা পালিয়ে যায়। রাতে বিক্ষুব্ধ জনতা ওই মহিলার মৃতদেহ নিয়ে শিশুগড়-ধনেটা সড়ক অবরোধ করে। রাতেই পুলিশবাহনী নিয়ে আসেন এসএসপি ঘুলে সুশীল চন্দ্রভান ও এসপি দেহাত মুকেশ চন্দ্র। জনগণকে বুঝিয়ে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দেন। তল্লাশির জন্য আশেপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement