Avalanche At Gulmarg: গুলমার্গে ভয়াবহ তুষার ধ্বসে মৃত ২ বিদেশি, আতঙ্কের মাঝেই উদ্ধার কাজ

Avalanche Hits Gulmarg (Photo Credit: ANI/Twitter)

বুধবার গুলমার্গের (Gulmarg) আফারওয়াত পর্বতে তুষার ধ্বস (Avalanche) নামে। ধ্বসের জেরে আফারওয়াত পর্বত সংলগ্ন স্কাই রিসর্টে আটকে পড়েন অনেকে। যার জেরে আতঙ্ক দানা বাঁধতে শুরু করে। আফারওয়াত পর্বত সংলগ্ন রিসর্টে যাঁরা আটকে পড়েন, তাঁদের প্রাণ বাঁচাতে নামে উদ্ধারকারী দল এবং বারামুলা পুলিশ। সংবাদ সংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী, গুলমার্গে তুষার ধ্বসের জেরে এখনও পর্যন্ত দুই বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। তবে ১৯ জন বিদেশি পর্যটককে উদ্ধার করা হয়েছে বলে খবর। বরফের নীচে আর কেউ আচক রয়েছেন কি না, সে বিষয়ে জোর কদমে শুরু হয়েছে তল্লাশি।

আরও পড়ুন: Avalanche At Gulmarg Video: তুষারধ্বস গুলমার্গে, আটকদের উদ্ধারের চেষ্টা,দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement