Bengaluru: বেঙ্গালুরুতে চলন্ত অটোতে গাছ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু হয়েছে অটোচালকের
বৃহস্পতিবার সন্ধে থেকেই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে বেঙ্গালুরুতে। আর এরমধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল কাঠরিগুপ্পে মেইন রোডে (Kathriguppe Main Road) ৪৩এ বাস স্ট্যান্ডের কাছে। চলন্ত অটোতে আচমকাই পড়ল আস্ত একটি গাছ। আর তাতেই মৃত্যু হল অটোচালকের। এদিন ঘটনাটি ঘটেছে সন্ধে সাড়ে সাতটা নাগাদ। দুর্ঘটনার পর তড়িঘড়ি অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশসূূত্রে খবর, মৃত চালকের নাম মহেশ (৪৫), তিনি ইত্তামাডু এলাকার বাসিন্দা। মহেশের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement
Advertisement