Assam: নওগাঁ গণধর্ষণের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বনধ, নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়দের প্রতিবাদ মিছিল (দেখুন ভিডিও)
অভিযুক্তদের গ্রেফতারির দাবি জোরালো হতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ওই এলাকায় বন্ধের ডাক দিয়েছে শুক্রবার। সকালে অসমের নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়রা ওই নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগের একটি প্রতিবাদ মিছিল বের করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের নওগাঁ (Nagaon Gang Rape) থেকে অর্ধচেতন অবস্থায় পড়ে থাকা এক কিশোরীকে উদ্ধার করেন স্থানীয়রা। অভিযোগ, কোচিং সেন্টার থেকে ফেরার সময় তাকে তিন জন দুষ্কৃতী গণধর্ষণ করে। তার পর রাস্তার ধারে অর্ধচেতন অবস্থায় ফেলে রেখে যায় তারা। ওই ঘটনার পরে রাস্তার পাশেই পড়ে থাকতে দেখা যায় একটা সাইকেলও। কিশোরীকে ওই অবস্থায় দেখে স্থানীয়দের কাছ থেকে খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
অভিযুক্তদের গ্রেফতারির দাবি জোরালো হতে শুরু করেছে ইতিমধ্যেই। এই ঘটনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ওই এলাকায় বন্ধের ডাক দিয়েছে শুক্রবার। সকালে অসমের নগাঁওয়ের ধিং এলাকায় স্থানীয়রা ওই নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগের একটি প্রতিবাদ মিছিল বের করে। দেখুন সেই ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
World Day Against Child Labour: আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। জেনে নিন এই দিনটির গুরুত্ব
2026 FIFA Football World Cup: মেক্সিকো সিটিতে বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার এক বছর আগেই উদযাপন শুরু ফিফার (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement